ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছার পারিশ্বামারী রাস্তা এখন কাঁদা-জলে মগ্ন


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৫-৭-২০২৩ দুপুর ৪:৪
খুলনার পাইকগাছায় ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতায় চরম দুর্ভোগে উপজেলার সোলাদানা ইউপির পারিশ্বামারীসহ আশপাশ গ্রামের মানুষ। ক'দিনের ভারী বৃষ্টিতে দু'মাস পুর্বে মাটি খুড়ে রাখা একমাত্র চলাচল রাস্তায় এখন কাঁদা-জলে পিচ্ছিল হয়ে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। পানির চাপে দু'পাশ্বের রিংবাঁধ খালে ধ্বসে পড়ছে। শিশু থেকে শুরু করে স্কল-কলেজগামী শিক্ষার্থীসহ বয়োবৃদ্ধ নারী-পুরুষ ও পথচারিরা পড়েছে বে-কায়দায়। সব ধরনের মালামাল বহন করা অসম্ভব হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে বহুবার তাগিদ দেওয়ার পরেও ঠিকাদারের গড়িমসির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
 
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, ২১-২২ অর্থ বছরে খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সোলাদানা ইউপি'র পারশ্বেমারী গ্রামের চলাচল রাস্তার উন্নয়নে স্বরণকালের সর্বোচ্চ বাজেট আড়াই কোটি টাকার টেন্ডার হয়। পাইকগাছা-বেতবুনিয়া সড়ক ঘেষা পারশ্বেমারীর বৈরাগী বাড়ী হতে ওয়াবদা হয়ে আমুরকাটা অভিমুখি ৩ কিঃ মিঃ ডবল ইটের সোলিং এর জন্য ১ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকার উপরে বরাদ্দ হয়। 
 
অন্যদিকে একই অর্থ বছরে লস্কর-ভিলেজ পাইকগাছার মাদরাসা মোড় হতে পারশ্বেমারী গ্রামের বেইলী ব্রিজ পর্যন্ত ১২২০ মিঃ কার্পেটিং অর্থাৎ পিচের রাস্তা উন্নয়নে ৯৫ লাখ টাকার টেন্ডার হয়। 
 
এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হতোমধ্যে রাস্তা খুড়ে বালিভরাট করে মানুষের যাতায়াত ব্যবস্থা করেছেন।
 কিন্তু ৩ কিঃ মিঃ ডবল ইটের সোলিং এর ঠিকাদার দু'মাস পুর্বে রাস্তা খুড়ে রাখলেও আর কোন কাজ করেনি। 
 
উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবাযনে সাতক্ষীরার মের্সাস কানিজ ট্রেডিং' নামের একটি প্রতিষ্ঠান টেন্ডার পায়। কিন্তু তাদের সাব ঠিকাদার এ পর্যন্ত শুধু রাস্তা খুড়ে প্রকল্পটি ঝুলিয়ে রেখেছেন। অথচ প্রকল্পটি শেষ হবার পথে। অতি সম্প্রতি'র ভারী বৃষ্টিপাতে খুড়ে রাখা রাস্তার দু"পাশে রিংবাঁধ দেওয়ায় কাঁদাসহ কোথাও হাঁটু পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থা থেকে রেহাই পেতে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করছেন। 
 
কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সোলাদানা ইউপি'র ১ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু বলেন, দেশ স্বাধীনের পর এবার এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু পারিশ্বামীর স্কুল ভবন ও রাস্তার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। তিনি অভিযোগ করেন ,দু'মাস পুর্বে বেকুতে একমাত্র রাস্তার মাটি খুড়ে রেখেছে ঠিকাদারি প্রতিষ্টান। এখন বৃষ্টিপাতে চলাচল ব্যবস্থা নষ্ট হলে মানুষ পড়েছে বে-কায়দায়। 
 
এদিকে নানা সংকটের কথা জানিয়ে এ প্রকল্পের ঠিকাদার হাসনাত এ প্রতিনিধিকে জানান,শুক্রবার থেকে রাস্তার কাজ শুরু হবে।

এমএসএম / এমএসএম

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩