ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

 হৃদয়েের ফিফটিতে টাইগারদের মান বাঁচানো সংগ্রহ ১৬৯


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৭-২০২৩ রাত ৮:৩৩

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে রেকর্ড জয়ের পর,হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে ওয়ানডে মিশনে টিম টাইগার।আজ চট্টগ্রাম জহুর আহমেদ  চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংকে পাঠায়  আফগানিস্তান। শুরুতেই তামিম,লিটন দেখেশুনে খেলতে থাকে, কিন্তু ওপেনিং জুটি খুববেশি টিকতে পারেনি দলীয় ৩০ রানে তামিম ইকবাল ফারুকীর বলে ব্যাক্তগত ১৩ রান করে বিদায় নেয়,এর পর পরই লিটন দাস মুজিবের বলে ২৬ আউট হওয়ার পর ইনিংস বিপর্যয় শুরু হয়।  পরে তৌহিদ হৃদয়ের ফিফটিতে কোন রকম ১৫০ রান পার করে।দলের পক্ষে সাকিব ১৫,মুশফিক ১,আফিফ ৪ ও মিরাজ ৫ রান করেন।

আফগানিস্তানের পক্ষে ফারুকী ৩ উইকেট ও রশিদ,মুজিব ২ উইকেট করে লাভ করেন।  

এদিকে দীর্ঘদিন পর একাদশে  সুযোগ পায় মিডলঅর্ডার ব্যাটার আফিফ হোসেন। নাইম শেখ সুযোগের অপেক্ষা আরো বাড়ছে, আপাতত বিশ্বকাপ ভাবনায় আফিফ হোসেনকে পরীক্ষা নিরীক্ষা করছে নির্বাচকরা।

সর্বশেষ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেন আফিফ। ৩ ম্যাচের সিরিজটি ব্যাট হাতে ব্যর্থ হতেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়।

এরপর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জায়গা করে নেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে করেছেন ৫৫০ রান।

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পাওয়ায় সাকিব আল হাসান ছিটকে যান ৬ সপ্তাহের জন্য। যে কারণে তাকে মিস করতে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটি। সাকিবও ফিরেছেন আজ। সাকিবের সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। একাদশে থাকা তিন পেসার হলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ওপেনিংয়ে যথারীতি তামিম ইকবাল ও লিটন দাস। তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত। এরপর নামবেন যথাক্রমে সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম। ৭ নম্বরে আফিফ ও ৮ নম্বরে ব্যাট করবেন মেহেদী হাসান মিরাজ।

 

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত