ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গাড়াবাড়ীয়ায় ৮ স্টার সুপার লীগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৭-২০২৩ রাত ৮:৫৭

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়ীয়া ৮ স্টার সুপার লীগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৪ ঠা জুলাই মঙ্গলবার বিকেল ৪ টায় গাড়াবাড়ীয়া বাগানপাড়ায় এর আয়োজন করে মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুবলীগ নেতা জাকির হোসেনের সভাপতিত্বে পধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়াদ্দার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যুবকরাই হলো দেশের প্রাণশক্তি। যুবকদের বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ ক্রীড়াচর্চা প্রসারে বিভিন্ন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে। যার ফলে ক্রিকেট—ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং হচ্ছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু,মাখালডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার জিল্লুর রহমান জিল্লু। 

এসময় উপস্থিত ছিলেন— যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, সাধারণ সম্পাদক মিঠুন,জুয়েল,আরো উপস্থিত ছিলেন সুমন,লিফটন,সজল,আনোয়ার,ইমরা,মিলন,কবীর,

সজিব,নাজমুল,সম্রাট,রাজন,সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন আলমগীর হোসেন, সোহাগ হোসেন, সজিব, রাজন, জেমস, রাজা, রতন,রবিন, আব্দুল্লাহ,আনারুল,বিপ্লব,শফিক আশেক,মিল্টন,প্রমুখ।

 

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ

প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি

সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের

নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার