ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরীর অভিযোগে শ্রীঘরে যুবক


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৬-৭-২০২৩ দুপুর ৪:৪৫

নোয়াখালীর চাটখিলে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জুলাই) দুপুরে জেলার চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভ‚ঁইয়া তার কার্যালয়ে এ দণ্ডাদেশ দেন।  

দণ্ডপ্রাপ্ত আশিক এলাহি (২৫) উপজেলার নোয়াখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাত্রাপাড়া গ্রামের আমির উদ্দিন মিজি বাড়ির হারুনুর রশিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আশিক এলাহি সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৬ বছর বয়সী এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে ভুয়া তথ্য দিয়ে বানানো নকল জন্ম নিবন্ধন সনদ উপস্থাপন করে নোটারির মাধ্যমে গত মার্চ মাসে দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। কাগজপত্র ঘষামাজা করে নিজের বয়সও বদলে ফেলে আশিক।

বিষয়টি জানাজানি হলে গত এপ্রিলে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও আশিক মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এসএসসি পরীক্ষার সময় যাতায়াতে তাকে বাধা দেওয়ার পাশাপাশি মেয়েটির পরিবারকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে ইউএনও বরাবর অভিযোগ করেন মেয়েটির পরিবার।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে নিশ্চিত করে বলেন, জোরপূর্বক বাল্যবিবাহ, প্রকৃত বয়স চুরি, রাস্তায় মেয়েকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে বাল্য বিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  পরে পুলিশ তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত