ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সার্টিফিকেট ছাড়াই সেবা দিচ্ছে মিরসরাইয়ের কথিত চিকিৎসক


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৩ দুপুর ৪:৫৮
চট্টগ্রামের মিরসরাইয়ে কোন প্রকারের সার্টিফিকেট ছাড়া ডাক্তারে সেবা দিয়ে আসছে মহি উদ্দিন নামের এক ব্যক্তি। সব রোগেরিই চিকিৎসা পাওয়া যায় তার কাছে। চিকিৎসা জন্য আসলে দিতে হয় রোগীদের একশত টাকা ফ্রি। সনদ না থাকলে এই হাতুরে ডাক্তার একটি ফার্মেসিতে চেম্বার খুলে রমরমা চিকিৎসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
 
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হাদিফকিরহাট বাজারে শাহাজালাল হোমিও ফার্মেসীতে চেম্বার খুলে বসে আছেন মহি উদ্দিন নামের এই লোক। কোন প্রকারের ডিগ্রী ছাড়া সাধারণ মানুষদের সেবা দিয়ে আসছেন তিনি।  সাদা একটি পেকেটে নিজের নামের আগে ডাঃ এম মহি উদ্দিন (হোমিওফ্যাথ) বড় অক্ষরে সিল দিয়ে লেখা দিয়ে তিনি প্রেসক্রিপশন দিয়ে আসছে। সাধারণ মানুষ চিকিৎসার জন্য গেলে এই পেকেটে অস্পষ্ট লেখায় বিভিন্ন ওষুধ সেবনের সময় সূচি।
 
হোমিওপ্যাথি চিকিৎসকরা জানান, হোমিওপ্যাথি চিকিৎসা দিতে হলে বিজ্ঞান বিভাগে এস.এস.সি ও এইচ. এস. সি পাস করার পর বাংলাদেশের যে কোন হোমিও মেডিকেল কলেজ থেকে নির্ধারিত চার বৎসর মেয়াদী ডিপ্লোমা কোর্স শেষ করে সনদপ্রাপ্ত হতে হয়। এরপরে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা বোর্ড়ের রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক নিতে হবে। তারপরে পাশ করা হোমিও ডাক্তারের অধীনে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষানবীশ হিসাবে হাতে কলমে চিকিৎসায় অভিজ্ঞতা অর্জন করে ডাক্তার হিসাবে চিকিৎসায় পরিচিত পাবেন।
 
এ বিষয়ে জানতে মহি উদ্দিনের কাছে গেলে তিনি বলেন, ‘আমি ডাঃ আর লেখবো না। নতুন করে রিসিড তৈরির জন্য দিছি। চিকিৎসা সেবার সনদের বিষয়ে জিঙ্গেস করলে তিনি  বলেন, আমি সনদ আপনাকে কেনো দেখাবো। আমার কাছে সনদ আছে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন বিষয়টি অবগত ছিলাম না। এখন যেহেতু জেনেছি খুব দ্রুত অভিযান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত