পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি
পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। পাইকগাছার যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচিসহ বিক্ষোভ মিছিল হয়েছে।
৬ জুলাই লতা ইউনিয়ন বাসীর ডাকে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের মেইন গেটস্থ সড়কে মানববন্ধনে শত-শত নারী-পুরুষ অংশ গ্রহন করেন। কর্মসূচিতে বক্তারা সংশ্লিষ্ট মন্ত্রনালয় কর্তৃক সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার চেয়ে পাল্টা অভিযোগ করেন প্রতিপক্ষরা অহেতুক ও ভিত্তিহীন অভিযোগ তুলে চেয়ারম্যান কাজল বিশ্বাসকে ফাঁসাতে চেষ্টা করছেন। মানববন্ধনের পর এসব নারী-পুরুষ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। লতার আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মতলেব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠেয় কর্মসূচিতে বক্তব্য রাখেন লতা আ'লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, আজিজ সরদার, বিজন বিহারী, মহিলা ইউপি সদস্য রাধিকা গোলদার,সুশমা রায়সহ সত্যরঞ্জন সরকার,গৌতম কুমার রায়,মৃঙ্গাঙ্ক বিশ্বাস,পলাশ বাছাড়,সুশান্ত গাইন,দীনেশ তরফদারসহ অনেকে। উল্লেখ্য সম্প্রতি ইউপি চেয়ারম্যান কাজলের একটি আপত্তিকর ভিডিও কল ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে গত ২০ জুন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উপ-সচিব জেসমীন প্রধান তাকে সাময়িক বরখাস্ত করেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান
আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা
রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩