মান্দায় ঘাসক্ষেত থেকে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার
নওগাঁর মান্দায় নেপিয়ার ঘাসক্ষেত থেকে মলিনা (৫৫) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭জুলাই) উপজেলার ভালাইন ইউনিয়নের আয়াপুর (নিমবাড়িয়া) গ্রামের মাঠের নেপিয়ার ঘাসক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহিলা উপজেলার মৈনম ইউনিয়নের উত্তর সৈনম গ্রামের জিয়ারুদ্দিন উদ্দিন মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আয়াপুর (নিমবাড়িয়া) গ্রামের রাজু নামে এক যুবক ঘাস কাটতে গিয়ে মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন। মহিলার পরনে খয়েরী রঙ্গের বোরকা ছিল এবং মুখমুন্ডলে সাদা দাগ রয়েছে।
মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিন বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied