নোয়াখালীতে পুলিশের অভিযানে ১৪ জুয়াডি'সহ গ্রেফতার ৩৪
নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ৩৪জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।
পুলিশ জানায়, সুধারাম মডেল থানা পুলিশের অভিযানে অটোরিকশা ছিনতাই চক্রের ৪ জন আসামি সহ ৫জনকে গ্রেফতার করা হয়। হাতিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২জন আসামি সহ সাধারণ মামলার ২ আসামিকে গ্রেফতার করা হয়। কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ থানায় পরোয়ানাভুক্ত তিন আসামি এবং চাটখিল থানায় পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়। চরজব্বর থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ১ জন ও নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়। সোনাইমুড়ী থানার পুলিশ ১৫ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করে।
অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে কবিরহাট উপজেলার কালামুন্সি বাজারের কাশেমের দোকান থেকে ১৪ জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় নগদ-২১ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।
এসপি আরও জানায়, জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied