ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

তামিমকে নিয়ে গণভবনে মাশরাফি, পাপনকে ডাকলেন প্রধানমন্ত্রী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২৩ দুপুর ৪:৩০

হুট করে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার মাশরাফি বিন মর্তুজা নিজ উদ্যোগে তাকে নিয়ে গণভবনে গেছেন। সঙ্গে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকিও আছেন।

মাশরাফি ও তামিম গণভবনে যাওয়ার পর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে সেখানে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেছেন তামিম ইকবাল। এরপর হুট করে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।

শুক্রবার ঢাকা ফিরেছেন তামিম। তিনি অবসর নেওয়ার পর বিসিবি সভাপতি অন্য কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ রাত পর্যন্ত জরুরি মিটিং করেন। ওই সভা শেষে বিসিবি সভাপতি পাপন সংবাদ মাধ্যমের দ্বারা তামিমকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত