ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আনচেলত্তিকে কোচ করায় ক্ষুব্ধ ব্রাজিলের প্রেসিডেন্ট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২৩ দুপুর ৪:৩৩

কার্লো আনচেলত্তি এখনও আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নেননি। তবে একাধিক সংবাদ মাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ২০২৪ সালের জুন-জুলাইয়ে সেলেসাওদের ডাগ আউটে দাঁড়াবেন এই ইতালিয়ান কোচ। 

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজও একই রকম বার্তা দিয়েছেন। বর্তমানে আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ। ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি আছে তার। তিনি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ফার্নান্দো দিনিজ ব্রাজিলের ডাগ আউটে দাঁড়াবেন।

আনচেলত্তি কোচ হতে ‘রাজি’ হওয়ায় ব্রাজিলের নেইমার জুনিয়র, এদেরসন মোরালেস, রদ্রিগো গোয়েস, ভিনিসিয়াস জুনিয়রা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বিষয়টিকে মানতে পারছেন না। 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিনি কখনও ইতালি জাতীয় দলের কোচ ছিলেন না। তিনি কেন ইতালির (ফুটবল দল) সমস্যা দূর করতে পারেননি। গত বছর তো ইতালির বিশ্বকাপেও ছিল না।’ 

ব্রাজিল সর্বশেষ দুই বিশ্বকাপ খেলেছে স্থানীয় কোচ তিতের অধীনে। অভিজ্ঞ কোচ হিসেবে তার সুনাম আছে। অন্তবর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে দিনিজকে। তাকেও ভালো কোচ মনে করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। তার মতে, সমস্যা কোচে নয়, সমস্যা ব্রাজিলের আগের মতো ভালো ফুটবলার নেই। 

লুলা বলেন, ‘সমস্যা দিনিজ নয়, সমস্যা হলো- আমাদের ভালো খেলোয়াড় নেই। যেমনটা আগে ছিল।’ কার্লো আনচেলত্তি শীর্ষ পর্যায়ের কোচ তা নিয়ে সম্ভবত ব্রাজিল প্রেসিডেন্টের সন্দেহ নেই। তিনি ব্রাজিলের প্রথা ভেঙে বিদেশি কোচ নিয়োগের বিপক্ষে বলেই মনে হচ্ছে।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত