শেষ দুই ম্যাচে ওপেনিংয়ে নাঈম নাকি রনি
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলেন তামিম ইকবাল। বেঞ্চে যারা আছেন বিশ্বকাপের আগে তাদের ‘গেম টাইম’ দিতে চান। কারণ হুট করে বড় মঞ্চে নামানো ঠিক হবে না। নাঈম শেখ নেটে ভালো করেছেন, তার সুযোগ প্রাপ্য এমন কথাও বলেছেন।
সেই তামিম হুট করে সিরিজের প্রথম ম্যাচের পরদিন সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। টিম হোটেল ছেড়ে এখন তিনি ঢাকায়। তার জায়গায় দলে ডাকা হয়েছে ওপেনার রনি তালুকদারকে।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। ১১ জুলাই খেলবে সিরিজের শেষ ম্যাচ। ওই দুই ম্যাচে তামিমের জায়গায় ওপেন করবেন কে? নাঈম নাকি রনি? ওই সিদ্ধান্ত নিতে টিম ম্যানেজমেন্টের কপালে ঘাম জমছে।
বেশ কিছু কারণে লিটনের ওপেনিং সঙ্গী হিসেবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাঁ-হাতি ওপেনার নাঈম শেখকে বেছে নেওয়া হতে পারে। প্রথমে ঘোষিত দলে ছিলেন তিনি। তামিমের কোমরে ইনজুরি থাকায় নেটে বেশ সময় কাটিয়েছেন নাঈম। ঘরোয়া ক্রিকেটে রান করে এসেছেন।
এছাড়া নাঈম উইকেটে সেট হয়ে খেলতে পছন্দ করেন। চট্টগ্রামের উইকেট ব্যাটিং বান্ধব হলেও প্রথম ১০ ওভার ব্যাট করা কিছুটা চ্যালেঞ্জিং হয়। ওই বিবেচনায় নাঈমকে একাদশে টানতে পারে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে রনি তালুকদার ওয়ানডে খেলার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। মারকুটে ব্যাটিং স্বভাবের কারণে তাকে রাখা হতে পারে বেঞ্চে।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ