রাঙামাটিতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও গুণীজনদের সম্মাননা প্রদান
রাঙামাটিতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও গুণীজনদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাঙামাটি অঞ্চল।
শুক্রবার (৭ জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মিলায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি বলেন, যে সমাজে গুণীজনের কদর নেই, সে সমাজে গুণীজন জন্মায় না। সমাজে গুণীজন না জন্মালে, না থাকলে সমাজ এগিয়ে যাবে না। সমাজ না এগিয়ে গেলে, দেশ এগিয়ে যাবে না। তাই তিনি সমাজের গুণীজনদের প্রাপ্য সম্মান ও তাদের প্রতি আন্তরিক হওয়ার আহব্বান জানান।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাঙামাটি অঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি অনির্বান বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাবেক সভাপতি নেত্রসেন বড়ুয়া, সহ-সভাপতি লায়ন মৃদুল কান্তি বড়ুয়া, ভদন্ত স্বরুপানন্দ ভিক্ষু, প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের প্রমুখ।
অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ২০ জন ব্যক্তিবর্গকে সংবর্ধনা ও গুণীজন সম্মাননা দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল