ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীকে ‘না’ বলা আমার পক্ষে অসম্ভব: তামিম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২৩ বিকাল ৬:৪৬

অভিমানে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তাই কান্নায় ভেঙে পড়েন তামিম ইকবাল। গতকাল (বৃহস্পতিবার) তামিমের ওই কান্নায় কেঁদেছে পুরো বাংলাদেশ।

এরপর গতকাল রাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন তামিমকে। সেটা যে শুধু গুঞ্জন নয়, তা বোঝা যায় আজ। চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তামিম, দুপুরে প্রধানমন্ত্রীর দেখা করতে যান গণভবনে।

তামিমের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। প্রধানমন্ত্রী ডাকেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও।

দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় তামিমের। অবশেষে আসে অবসর প্রত্যাহারের ঘোষণা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বের হওয়ার সময় গণমাধ্যমকে তামিম জানান, সবাইকে না করা গেলেও দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে তো না বলা সম্ভব নয়। তাই অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল।’

তামিম যোগ করেন, ‘মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’

দেশসেরা ওপেনার ফিরবেন আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ দিয়ে। খেলবেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত