লালমনিরহাট সীমান্ত থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
লালমনিরহাটের দুর্গাপুর কাঁটাতার বিহীন সিমান্ত থেকে রফিকুল ইসলাম টেরে নামের এক বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম টেরে(২৫) সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর এলাকার মৃত হায়দার আলীর পুত্র।
শুক্রবার (৭ জুলাই) বিকেলের দিকে দুর্গাপুর সীমান্ত এলাকার মেইন পিলার ৯২৭এর সাব৩ নং পিলার এলাকা থেকে টেরের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম তার পার্শ্ববর্তী বাংলাদেশী বাসিন্দা রবিউল ও সোহেল নামের দু'জন যুবকের সাথে ভারতীয় অংশের কুচবিহার জেলার দিনহাটা থানার দরিবাশ নগরটারী সীমান্ত লাগোয়া পাটক্ষেত এলাকায় যায়। সেখানে (ভারতীয় অংশে) ভারতীয় কয়েকজন যুবকের সাথে তার কথা-কাটাকাটি হয়। পরে রফিকুলের নিকট থাকা টাকা ছিনিয়ে নেয় তারা এবং সেখানেই রফিকুল গুলিবিদ্ধ হয়। সেসময় টেরের সাথে থাকা বাংলাদেশী যুবক রবিউল সীমান্ত লাগোয়া নদীতে ভেলায় চড়ে মাছ ধরতে ব্যস্ত থাকা চুরকুটু নামের একজন মাঝিকে ডাকেন এবং তার ভেলায় তুলে বাংলাদেশ অংশে পাঠান। পরে খবর পেয়ে ভেলায় ভাসতে থাকা গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানায়, ৮ জুলাই ভারতে স্থানীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য বেশকিছুদিন ধরে নির্বাচনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। গত ২৭ জুন নির্বাচনী সহিংসতায় ফকরা বাবু নামের একজন ভারতীয় নাগরিক খুনও হয়েছে।তারপর থেকে আরো উত্তেজিত হয়ে ওঠে ভারতের পঞ্চায়েত নির্বাচনী পরিবেশ। ভারতীয় নিহত সেই ফকরা বাবু বাংলাদেশী নিহত যুবক রফিকুল ইসলাম টেরের আত্মীয় হয় বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সীমান্তবর্তী বাসিন্দাদের ধারণা ভারতীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি হতে পারে।
এ বিষয়ে মোঘলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান, দুর্গাপুর সীমান্ত থেকে রফিকুল ইসলাম টেরে নামের একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা মেরেছে তা এখনো বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied