ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আবার দেখা হবে, এ দেখাই শেষ নয়: মাশরাফি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২৩ রাত ৮:৯

গেলো দুদিন ধরে টক অব দ্য কান্ট্রি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের অবসরের ঘোষণা। বৃহস্পতিবার (৬ জুলাই) সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়ে রীতিমতো যোগাযোগের বাইরে চলে যান তিনি। তার এ ঘোষণায় ক্রিকেটাঙ্গনে তোলপাড়। নানা জল্পনা-কল্পনা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন থেকে শুরু করে কেউই তামিমের নাগাল পাচ্ছিলেন না। সন্ধ্যায় তথ্য ছড়িয়ে পড়ে তামিমকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বৃহস্পতিবার (৬ জুলাই) তা দেখা যায়নি।

অবশেষে শুক্রবার (৭ জুলাই) বিকেলে গণভবনে যান তামিম ইকবাল। সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকী, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে অবসর প্রত্যাহারের সিদ্ধান্ত জানান তামিম। তিনি বলেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’

তামিম আরও বলেন, ‘কারণ আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যিনি সবচেয়ে বড় ব্যক্তি, তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

এদিকে, প্রধানমন্ত্রী, তামিম ও তার স্ত্রী আয়েশার সঙ্গে তোলা দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মাশরাফি বিন মর্তুজা। একটি ছবিতে প্রধানমন্ত্রীকে মাঝে রেখে দুই ক্রিকেটার দুপাশে দাঁড়ানো। অন্যটি সেলফি।

সেই সেলফি নিয়েছেন মাশরাফি নিজে। তার সেলফিতে বন্দি হয়েছেন প্রধানমন্ত্রী, তামিম ও তার স্ত্রী। এ দুটি ছবির পোস্টের ক্যাপশনে মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাআল্লাহ।’

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত