ম্যাচের আগে আফগান শিবিরে দুঃসংবাদ
দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগেই যেন দুঃসংবাদ পেলো আফগানিস্তান। বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য বোলার নাভিন উল হক। তার বদলে দলে যোগ দিচ্ছেন নিজাত মাসুদ।
বাংলাদেশের সাথে সিরিজে নাভিনকে রাখা হয়েছিলো রিজার্ভ দলের অংশ হিসেবে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেই তাকে রাখার পরিকল্পনা করা হচ্ছিলো। তবে এবার নিশ্চিত হলো পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দেয়া ফেসবুক পোস্টে বলা হয়, আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার নাভিন উল হক হাঁটুতে চোট পেয়েছেন। যার কারণে আফগানিস্তান ও বাংলাদেশের আসন্ন টি-২০ ম্যাচ থেকে বাদ পড়ছেন তিনি। নির্বাচক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী টি-২০ ম্যাচের জন্য আফগান দলে যোগ দেবেন আরেকজন ডানহাতি ফাস্ট বোলার নিজাত মাসুদ।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। সেখানেই একজন হাঁটু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।
২৩ বছর বয়েসী নাভিন উল হক টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের অন্যতম সেরা বোলার হিসেবে গণ্য করা হয়। এখন পর্যন্ত আফগানিস্তানের জার্সিতে ২৭ বার টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। বল হাতে নিয়েছেন ৩৪ উইকেট। তার বিপরীতে সুযোগ পাওয়া নিজাত মাসুদ ৩ টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ৪ উইকেট।
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?