ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ক্লিন ভাসানচর গ্রিন ভাসানচর' কর্মসূচিতে সাইকেল র‌্যালি


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৮-৭-২০২৩ দুপুর ২:৪৯

ক্লিন ভাসানচর, গ্রিন ভাসানচর' কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এরপর পরিচ্ছন্নতা অভিযান-সচেতনতা ও সবুজায়নের লক্ষে বৃক্ষ রোপন করা হয়।

শনিবার (৮ জুলাই) সকালে সাইকেল র‌্যালির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব)।

সকাল ৯ টার দিকে সাইকেল র‌্যালিটি ভাসানচর মাল্টিপারপাস কমপ্লেক্স থেকে শুরু করে ভাসানচরের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রায় সাত কিমি পথ অতিক্রম করে পুনরায় মাল্টিপারপাস কমপ্লেক্স এ এসে শেষ হয়। পথিমধ্যে ২টি বাজারে বুক্ষ রোপন করা হয় ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে রোহিঙ্গা কমিউনিটিকে সচেতন করা হয়।

এবিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব) বলেন,  ÒClean Bhasanchar Green BhasancharÓ  প্রতিপাদ্যকে সামনে রেখে কয়েকটি উদ্দেশ্য নিয়ে আজকের সাইকেল র‌্যালিটি অনুষ্ঠিত হয়। ভাসানচররের বাঁধের ভিতরের অংশকে সবুজ করার লক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী ও রোপিত বৃক্ষ পরিচর্যাকে উৎসাহিত করা এবং বৃক্ষ নিধন কে নিরুৎসাহিত করার বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করা ছিল মূল লক্ষ

মো. মাহফুজার রহমান আরও বলেন, আজকের র‌্যালির আরও একটি অন্যতম উদ্দেশ্য ছিল সমগ্র ভাসানচরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে রোহিঙ্গা কমিউনিটির মাঝে সচেতনতা সৃষ্টি করা। সর্বোপরি ভাসানচরে কর্মরত সকলের এবং রোহিঙ্গা কমিউনিটির মাঝে স¤প্রীতি বৃদ্ধি করা ছিল আজকের র‌্যালির একটি বড় উদ্দেশ্য ।

কর্মসূচিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালি উল্যাহ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ডিডি মনজুর আলম, ভাসানচর থানার পুলিশ উপ-পরিদর্শক সুদীপ্ত নাথ, ভাসানচরের ডবিøউএফপি এর প্রধান আমিন সাইদসহ রোহিঙ্গা কমিউনিটি, এনজিও, আইএনজিও, ইউএন এজেন্সী এবং সরকারী সংস্থার প্রায় ৪০০জন অংশগ্রহন করেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত