ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৮-৭-২০২৩ দুপুর ৩:২৯
বাগেরহাটের শরণখোলায় নাঈম হাওলাদার (২১) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৮জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারের নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত নাঈম দুবাইপ্রবাসী মো. খলিল হাওলাদারের একমাত্র ছেলে। 
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে নাঈমের মা আসমা বেগম ফজরের নামাজ পড়তে ওঠেন। এসময় ছেলের শোবার ঘরে তাকিয়ে নাঈমকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেন। মায়ের চিৎকার শুনে অন্য কক্ষ থেকে তার দুই বোন ছুটে এসে নাঈমকে আড়া থেকে নিচে নামায়। পরে প্রতিবেশিরা জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। 
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তবে, প্রাথমিক তদন্তে জানা গেছে মোটরসাইকেল কিনে না দেওয়ায় নাঈম অভিমান করে আত্মহত্যা করেছে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত