আন্দুলবাড়িয়া ইউপি নির্বাচনে নৌকায় ভোট চাইলেন জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু
আসন্ন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু। ৭ই জুলাই শুক্রবার বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত ইউনিয়নের কড়চাডাঙ্গা ও শাহাপুর গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় যান এবং বর্তমান সরকারের উন্নয়ের কথা তুলে ধরে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। সেই সাথে
সকল দ্বিধা-দ্বন্দ ভূলে দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার প্রার্থী মীর্জা হাকিবুর রহমান লিটনকে জয়যুক্ত করার আহবান জানান। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশে আরও বলেন, আপনারা কোন পাতা ফাঁদে পা দেবেননা। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রি নানা ধরনের লোভ-লালসা দেখাবে। তারা জামায়াত-বিএনপির এজেন্ট। তাদের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। নৌকার প্রার্থী মীর্জা হাকিবুর রহমান লিটনকে জয়যুক্ত করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। তিনি আরও বলেন, আপনারা যারা
নৌকার বিরুদ্ধে সতন্ত্র কিম্বা বিদ্রোহী
প্রার্থী হয়েছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, এখনও সময় আছে, প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার পক্ষে কাজ করুন। দল একদিন এর প্রতিদান দেবে।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো: আব্দুল লতিফ আমল, নৌকার প্রার্থী মীর্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আশাদুজ্জামান, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডা: শেখ মিজানুর রহমান, আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈনুল ইসলাম, সাংবাদিক আতিয়ার রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা
নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার
Link Copied