ইতিহাসের সাক্ষী হতে চান জ্যোতি
ভারতের বিপক্ষে কখনও সিরিজ জিততে পারেননি বাংলাদেশের মেয়েরা। সে আক্ষেপ ঘুচিয়ে ইতিহাস গড়তে চান বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আজ মিরপুরে শুরু হচ্ছে তিন ম্যাচের টি২০ সিরিজ। এই ইতিহাস গড়তে চাওয়ার পেছনে জ্যোতির প্রধান ভরসা দলের বোলাররা। তবে কাজটা বেশ কঠিন হবে। তারুণ্যনির্ভর দল নিয়ে সফরে আসা ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর জানিয়েছেন, বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাঁর দল।
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টি২০ খেলেছে বাংলাদেশ নারী দল। এর মধ্যে তারা জয় পেয়েছে মাত্র ২টি ম্যাচে। সে দুটি ম্যাচই ছিল এশিয়া কাপের। ২০১৮ সালে কুয়ালালামপুরে গ্রুপ পর্ব ও ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিলেন সালমা-রুমানারা। তাদের বিপক্ষে এখনও দ্বিপক্ষীয় কোনো সিরিজ জেতা হয়নি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫ ম্যাচে জয়শূন্য বাংলাদেশ। এর মধ্যে ২০১৪ সালে কক্সবাজারে তিন ম্যাচের টি২০ সিরিজে হোয়াইটওয়াশও হয়েছে। এবার সে আক্ষেপ ঘোচাতে চান জ্যোতি, ‘বাংলাদেশের মাটিতে নিজেদের পতাকা ওড়ানোর মতো আনন্দের কিছু হতে পারে না। আমরা পুরো দল জানি, এই মাঠে ম্যাচ জেতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে সেটা অসম্ভব একটা গৌরবের ব্যাপার হবে এবং ইতিহাস হয়ে থাকবে।’
ভারত শক্তিশালী দল হলেও নিজেদের বোলিংকে সেরা মনে করছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। এ বোলিংই তাঁকে সিরিজ জয়ের আত্মবিশ্বাস দিচ্ছে বলে জানান তিনি, ‘ওদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। হারমানপ্রীত, স্মৃতি ও শেফালির মতো তারকা আছে। তার পরও আমি বলব, আমাদের বোলিং আক্রমণ এখন সবার সেরা। তাদের বিপক্ষে আমরা যদি পরিকল্পনা মতো বোলিং করতে পারি এবং শুরুতে সুযোগ নিতে পারি, তাহলে কেউ হুমকি হয়ে দাঁড়াতে পারবে না।’ বেশ লম্বা সময় পর নারী দল দেশের মাটিতে খেলছে। তাই একটা রোমাঞ্চও তাদের মধ্যে কাজ করছে বলে জানান জ্যোতি।
কাগজে-কলমে অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশকে বেশ সমীহের চোখে দেখছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর, ‘বাংলাদেশ ভালো দল। নিজেদের কন্ডিশনে সব সময়ই তারা ভালো মানের ক্রিকেট খেলে, যা আমাদের চ্যালেঞ্জে ফেলতে পারে। তবে সে চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।’ মিরপুরে ব্যাটিং উইকেট প্রত্যাশা করছেন হারমানপ্রীত কৌর।
এমএসএম / এমএসএম
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ
দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম
গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি
ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?
বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক
যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল
মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার
জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’