ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রাইভেট কার থেকে গাঁজা উদ্ধার করলো জোরারগঞ্জ হাইওয়ে থানা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৯-৭-২০২৩ দুপুর ১:৪২

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায়  ৯ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
শনিবার  (৮ জুলাই) রাত ৮ টার সময় জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে নাহার এ্যাগ্রোর সামনে থেকে উক্ত মাদক উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয় যাহার নম্বর (ঢাকা মেট্টো-গ-১১-৯৭০৫) হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মহাসড়কে থানার এসআই কামরুল আলম সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার আটক করে।  পরে গাড়ীটিকে  তল্লাশীকরে গাড়ীর ভিতর থেকে ১টি বস্তায় ৫ টি প্যাকেটে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করে । যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা। এসময় গাড়ীতে থাকা মাদক পাচারকারী দুইজন  লক্ষীপুর জেলার সদর উপজেলার হোসের পুর গ্রামের হারুন উর রশিদের ছেলে আরিফ হোসনে প্রকাশ বাবু (২২) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সুমনকে (১৯) আটক করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ ২ জন মাদক কারবারীকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।  মহাসড়কের শৃংখলা রক্ষায় এবং মাদক পাচার ও ডাকাতি রোধে আমাদের কার্যক্রম প্রতিনিয়ত অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত