প্রশাসনের ফাঁদে আটক রেলওয়ে কালোবাজারি ও তিতাস ট্রেনের কাউন্টার ম্যান
রবিবার ভোর ৪:০০ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন ছদ্মবেশে ধারণ করে ভোর বেলা রেলস্টেশনে যায়। এই সময় তারা হাতেনাতে জুয়েল (২৪) নামে একজন টিকেট কালোবাজারী কে আটক করে এবং টিকেট অব্যবস্থাপনা দায়ে তিতাস ট্রেনের কাউন্টার ম্যান ফখরুল (৫০) কে হাতেনাতে আটক করে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় জুয়েল একজন চিহ্নিত কালোবাজারি এবং কাউন্টার ম্যান ফখরুল নানা টিকেট অব্যবস্থাপনার সাথে জড়িত। এই সময় মোবাইল কোর্ট পরিচালনা করে কালোবাজারি জুয়েল কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিতাস কাউন্টার ম্যান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্য গত এপ্রিলে মাসে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে চারজন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান