গোয়ালন্দ পৌরসভার মেয়রের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল ৯ জুলাই (রবিবার) বেলা ১১ টায় পৌর হলরুমে তার বিরুদ্ধে জাতীয় পত্রিকায় মিথ্যার সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, গত ৭ জুলাই দৈনিক সমকাল পত্রিকায় “গোয়ালন্দ পৌরসভার মেয়রের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ দুদকে” ও ৮ জুলাই দৈনিক কালের কন্ঠ পত্রিকায় পদে পদে দূর্নীতি মেয়রের” শিরোনামে পৃথক দুটি সংবাদ ছাপার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। গোয়ালন্দ ও রাজবাড়ী জেলা সদর থেকে বিভিন্ন পত্রিকার ও ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহন করেন। লিখিত বক্তব্যে মেয়র জানান গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছর উদ্দিন সরদার পাড়া গ্রামের মোঃ শহিদ শেখ মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন ও অভিযোগ করে তাকে মানহানীর চেষ্টা করছে। উক্ত পত্রিকার প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। অভিযোগে আমাকে ব্যক্তিগতভাবে সম্মানহানী করা হয়েছে। গোয়ালন্দ পৌরসভার চলমান উন্নয়ন মূলক কর্মকান্ডকে বাধাগ্রস্থ করা তথা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমার ও বাঙলাদেশ আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা প্রয়াসে স্বার্থন্বেসী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি আজকের এ সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কুচক্রি মহলের এরূপ কর্মকান্ডে মাননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কখনও বাধাগ্রস্থ করতে পারবে না। গোয়ালন্দ পৌরসভার জামতলা বাজার এলাকায় দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলামের ক্রয়কৃত সাড়ে ৮ শতাংশ জমি নিয়ে শহিদ শেখের সাথে বিরোধ ছিল। জোরপূর্বক ঐ জমিতে শহিদ শেখ ঘর উত্তোলন করে। হাফিজুল ইসলাম এ ব্যাপারে গোয়ালন্দ পৌরসভার কাছে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করে। শহিদ শেখকে কাজ বন্ধ রাখার জন্য নোটিশ দেওয়া হলে সে কর্ণপাত করেনি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোস্তফা মুন্সি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন কাজ বন্ধ করে দেন। এঘটনায় ক্ষীপ্ত হয়ে মাদকব্যবসায়ী ও প্রতিবন্ধী সমিতির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী ও এসএসসি পরীক্ষার ভূয়া সনদ নিয়ে আনছার বাহিনীর চাকুরীচ্যূত শহিদ শেখ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে তার সুমান ক্ষুন্ন করছে। শহিদ শেখের বিরুদ্ধে প্রতিবন্ধি ধর্ষনের মামলাও রয়েছে। উল্লেখ্য সংবাদ সম্মেলনে গোয়ালন্দ পৌরসভার অধিকাংশ কমিশনার উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন