কেরানীহাটে এসিল্যান্ডের অভিযান, ভুয়া ডাক্তারসহ ৭ জনকে জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে অভিযান চালিয়ে ভুক্তা ডাক্তারসহ ৭ জনকে জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি। অভিযানে তাদের ৯৮ হাজার টাকা জরিমানা করে সতর্ক করেন তিনি।
অভিযানে লাইসেন্স না থাকায় সাজেদা প্যাথলজিকে ১ হাজার টাকা, বিধান ধরকে ডাক্তারের ভুয়া পদবি ব্যবহারের অপরাধে ৩০ হাজার টাকা, ডেইজী রানীকে একই অপরাধে ২০ হাজার টাকা, শাহ মজিদিয়া ডেন্টাল কেয়ারের মালিককেও ডেন্টিস্টের ভুয়া পদবী ব্যবহারের অপরাধে ২ হাজার টাকা, লাইসেন্সের শর্ত পালন না করায় মেসার্স কবির মেডিকোকে ৫ হাজার টাকা, কেরানিহাট ফুড সেন্টারকে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অব্যবস্থাপনার জন্য ২০ হাজার টাকা ও ইনশাআল্লাহ রেস্টুরেন্টকে লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি বলেন, উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলবে। নিয়মের ব্যতয় ঘটলেই আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন