ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৯-৭-২০২৩ দুপুর ৪:৪১
বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কৌশিক নন্দী (৪বছর ৭মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যালে নেওয়ার পথে মারা যায় শিশুটি।
নিহত শিশু উপজেলার ধানসাগর গ্রামের বাসিন্দা ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার নন্দীর একমাত্র সন্তান। এছাড়া চলতি মাসে শরণখোলা হাসপাতালের পরীক্ষায় আরো ৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে।  
নিহত শিশুর বাবা সমীর কুমার নন্দী জানান, গত শুক্রবার (৭জুলাই) রাতে তার ছেলের প্রচন্ড জ্বর ওঠে। সকালে প্রথমে উপজেলা সদরের হাসপাতাল গেটের মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে পরীক্ষা করানো হলে ডেঙ্গু ধরা পড়ে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাওহীদুল ইসলাম জানান, ডেঙ্গুতে মারা যাওয়া শিশু কৌশিক নন্দী একদিনের জ্বর নিয়ে তার কাছে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়ার পর শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার রক্তের প্লাটিলেট ছিল ৯৮ হাজার। তাতে মারা যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। কিন্তু হঠাৎ এমন হবে তা বোঝা যায়নি। 
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শরণখোলা হাসপাতালের পরীক্ষায় চলতি মাসে ৫জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। হাসপাতালে খুভ কম খরচে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে। ডেঙ্গু আইসোলেশন সেন্টারও রয়েছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত