তিস্তায় নৌকা ডুবি
তিনজন নিখোঁজ শ্রমিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদী পাড়াপাড়ের সময় নৌকা ডুবে নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে শফিকুল ইসলাম (৪৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী টিমের সদস্যরা। দির্ঘ ৭ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে শ্রমিক শফিকুলের মরদেহ উদ্ধার হলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।
রোববার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী টিমের সদস্যরা অনেক খোজাখুজির পর ধুবনি গ্রামের তিস্তা নদীর ভাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে সকালের দিকে উপজেলার ধুবনি গ্রামের তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন, হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত দমেজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৫৯), মৃত জুলাই শেখের ছেলে আহিদুল (৫০)।
স্থানীয়রা জানান, সকালের দিকে ধুবনী এলাকার ১৩ জন কৃষক নদী পাড় হয়ে চরে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকা উল্টে যায়। এসময় ১০জন শ্রমিক তীরে আসতে পারলেও ৩ জন পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে তাৎক্ষনিক হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মনির হোসেন ঘটনা স্থলে উদ্ধার তৎপরতা চালায়। এসময় নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার করেন। পরে রংপুর থেকে ডুবুরীদল এলে পুনরায় উদ্ধার তৎপরতা চালু করা হয় এবং ৭ঘন্টা পর শফিকুল ইসলাম নামে একজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এখনো দুইজন নিখোঁজ থাকায় তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সকালের ১৫ জন শ্রমিক নদী পার হয়ে আমন ধানের চারা লাগাতে গেলে নদীর মাঝ পথে নৌকা ডুবে যায়। এসময় ১৩ জন শ্রমিক তীরে উঠতে পারলেও বাকী তিনজন বৃদ্ধ হওয়ায় নদীতে ডুবে নিখোঁজ হয়।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, নৌকাডুবির খবর শুনে ঘটনাস্থলে ছুটে এসেছি। ফায়ার সার্ভিসের ডুবুরী টিমের সদস্যরা এখন পর্যন্ত একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার তৎপরতায় একজনকে উদ্ধার করা হয়েছে। বাকী দুইজনকে উদ্ধারে কাজ চলছে।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন
রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ
শরণখোলায় কেরাম খেলার নামে জমজমাট জুয়ার আসর
বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ৫
মনপুরায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক
মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে মোনতাজের ১০ বছর সশ্রম কারাদণ্ড
কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭
হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন
রায়গঞ্জের চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬
চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের