দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে এবাদত
হাঁটুতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন পেস বোলার এবাদত হোসেন।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রামের শেষ ওয়ানডে খেলতে পারবেন না তিনি। ছিটকে গেছেন আফগানিস্তানের বিপক্ষে সিলেটে অনুষ্ঠেয় দুই ম্যাচ টি২০ সিরিজ থেকেও। খেলতে না পারলেও পুনর্বাসন করতে দলের সঙ্গে রেখে দেওয়া হচ্ছে তাঁকে। এবাদত খেলতে না পারলেও তাঁর বদলি নেওয়া হচ্ছে না দলে।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচে বোলিং করার সময় আম্পায়ার গাজী সোহেলের শরীরে হাত লেগে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাঁ পায়ের হাঁটুতে ঝাঁকি লাগে। আঘাত পাওয়ার পর বোলিং, ব্যাটিং করতে পারেননি।
প্রাথমিকভাবে সমস্যা মনে না করলেও গতকাল এমআরআই করা হলে সমস্যা ধরা পড়ে। ফিজিও মোসাদ্দেদ আলফা সানি জানান, চোট গুরুতর না হলেও দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এবাদতকে।
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?