গলায় গামছা প্যাঁচানো মোটরসাইকেল চালকের মরদেহ মিলল খালে
নোয়াখালীর সুবর্ণচরে গলায় গামছা প্যাঁচানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক এই হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।
নিহত মো.করিম (২৫) জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের মান্নান নগর গ্রামের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের মো.বেলালের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত।
সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশ উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জোবায়ের বাজারের তানিশা প্রজেক্ট সংলগ্ন সুইচ খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে স্থানীয় মাদরাসার শিক্ষার্থীরা মাদরাসায় যাওয়ার পথে সুইচ খালে এক যুবেকের লাশ ভাসতে দেখে। পরে তাদের শৌরচিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে গলায় গামছা প্যাঁচানো যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, রোববার রাতের কোন এক সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এরপর গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি তদন্ত আরও বলেন, তার হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied