খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফারুক হত্যা মামলার আরো এক আসামি আটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আলোচিত মোটর সাইকেল চালক ওমর ফারুক হত্যা মামলার আরেক আসামি মনির হোসেন (২৪ ) কে আটক করেছে পুলিশ। মনির উপজেলার আমতলী ইউনিয়ননের ৩নং ওয়ার্ড দেওয়ানবাজার মো: সিরাজ মিয়ার ছেলে।
আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ উপ পরিদর্শক মাসুদুল আলম পাটোয়ারীর নেতৃত্বে মঙ্গলবার ১০ জুলাই গভির রাতে চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ থানার করেরহাট ফরেস্ট অফিস এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এর আগে ১৪ জুন মাটিরাঙ্গার আমতলী/রামশিরা বাজার এলাকা হতে আরেক আসামি মো: ইমরান হোসেন কে আটক করা হয়।
উল্লেখ্য, গত ৩১মে সন্ধা ০৭টা ৩০ ঘটিকা সময় মোটরসাইকেলে ভাড়া যাত্রী নিয়ে তবলছড়ির মোল্লা বাজার হতে মাটিরাঙ্গা যাওয়ার পথে মোটর সাইকেল সহ ফারুখ নিখোজ হয়। ২জুন নিখোজের বাবা বাদি হয়ে মাটিরাঙ্গা থানায় সাথারণ ডায়রি করেন।
৪জুন উপজেলার আমতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মতু মগপাড়া সিমান্তবর্তী এলাকা ফারুকের গলিত লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা ৫জুন মাটিরাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করলে মাঠে নামে পুলিশ।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে এস আই মাসুদ আলম পাটোয়ারী সেতৃত্বে মোটরসাইকেল চালক ফারুক হত্যা মামলার আসমী মনির হোসেন নামে এক জন কে আটক করা হয়েছে। বাকি আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল