নড়াইলে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্ধোধন
নড়াইল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৪০ জন ভিডিপি(পুরুষ) সদস্যদের ২১ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের আয়োজনে অদ্য সকাল ১০.০০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন মোসাঃ সাদিরা খাতুন পুলিশ সুপার, নড়াইল ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল। পুলিশ সুপার মহোদয় বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থের বিকাশ ঘটে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব বৃদ্ধি পায়। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পুলিশের সাথে আনসার ও ভিডিপি সদস্যদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি ভিডিপি সদস্যদের ডিসিপ্লিনের প্রশংসা করেন এবং সকলকে নিজ নিজ দক্ষতা ও প্রশিক্ষণলব্ধ বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের মানুষকে সর্বোচ্চ সেবা প্রদানের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, নড়াইল, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ, প্রশিক্ষকগণ ও ভিডিপি প্রশিক্ষণার্থীবৃন্দ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন