চেয়ারম্যানের গাড়ি পোড়ানো মামলার দুই আসামী গ্রেফতার
সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মো. মোস্তফা কামাল রিপনের গাড়ি পোড়ানো মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার মধ্যরাতে রাজধানী ঢাকার পল্টন থানার কাকরাইল মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি গ্রামের আলী আাকবরের ছেলে স্থানীয় ইউনিয়ন আ’লীগের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান (৩৫) ও একই গ্রামের বাসিন্দা আকছেদ আলী ছুতারের ছেলে স্থানীয় ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক দেলসাদ (৪০)।
রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬জুলাই) মধ্যরাতে দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যানের প্রাইভেটকার অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। এঘটনায় ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তাফা কামাল রিপন বাদী হয়ে ৩ জনকে আসামী করে গত শনিবার মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied