গোয়ালন্দে শিয়ালের আক্রমণে একই পরিবারের তিনজন আহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ড হারেজ মিয়ার পাড়ায় এক বাড়িতে খ্যাপা শিয়াল ঢুকে আক্রমণ করে একই পরিবারের তিনজনকে কামড়ে গুরুতর আহত করেছে। পরে অবশ্য স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে। সোমবার ভোর সারে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হাজেরা বেগম (৭২) তার ছেলে হানিফ শেখ (৪৫) ও হানিফের স্ত্রীর রাশেদা বেগম (৩৫)।
সরেজমিনে গেলে আহতরা ও প্রতিবেশী শাজাহান শেখ, মজিবর শেখ ও রাসেল শেখসহ স্থানীয়রা জানান, হাজেরা বেগম প্রতিদিনের ন্যায় ঘটনার দিনও রান্না ঘরে বসে তরকারি কাটছিলেন। এমতাবস্থায় হঠাৎ ওই শিয়ালটি রান্না ঘরে ঢুকে তাকে ঝাফটে ধরে কামড়াতে থাকে। তার চিৎকারে ছেলের বউ রাশেদা এগিয়ে এলে শিয়ালটি তাকেও কামড়াতে থাকে। তাদের ডাক চিৎকারে হানিফ শেখ ঘর থেকে বেড়িয়ে তাদের কাছে যাওয়া মাত্রই শিয়ালটি তাকেও কামড়ে ধরে। এরপর তাদের ডাক চিৎকার ও চেচামেচিতে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে শিয়ালটি পালিয়ে নাগিয়ে তাদের দিকে ছুটে আসে। পরে তারা পিটিয়ে শিয়ালটিকে মেরে তারা রক্ষা পায়। এ বিষয়ে শাজাহান শেখসহ স্থানীয়রা বলেন, এই এলাকায় শিয়ালের উপদ্রুত বেড়ে গেছে। প্রতিদিনই ঝাঁক বেঁধে শিয়াল আমাদের এলাকায় ঘোরাফেরা করে। আগে কুকুর দেখলে শিয়াল পালিয় যেতো। এখন সংঘবদ্ধ শিয়ালের ভয়ে কুকুর পালিয়ে যায়। তবে এই শিয়ালটি খেপে ছিলো। যার কারনে বাড়িতে এসে রান্না ঘরে ঢুকে মানুষ কামড়িয়েছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক বলেন, কুকুর, বিড়াল বা শিয়ালে কামড়ালে তাদেরকে হাসপালে পাঠিয়ে দিন। তাদের শরীরে প্রতিশেধক ইনজেকশন পুশ করতে হবে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied