টাঙ্গাইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভা (জুলাই ২০২৩) অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই সোমবার সভায় জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয় এবং পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন ও সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় জেলার বিভিন্ন সেরেস্তায় কর্মরত পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান এবং পিআরএল গমনকারী পুলিশ সদস্যদের উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।
এছাড়াও তিনি জেলা পুলিশের সকল সদস্যের সরকারি মালামাল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানো, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকা সহ জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালন করার নির্দেশনা প্রদান করেন।
তিনি আরোও বলেন, বর্ষা শুরুর আগে থেকেই এডিস মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। ডেঙ্গুজ্বর প্রতিরোধে জেলা পুলিশের সকল ভবন ও স্থাপনার আশপাশের পরিবেশ পরিষ্কার পরিছন্ন রাখার নিদের্শনা প্রদান করেন। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied