টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ
টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন টাঙ্গাইল কর্তৃক জেলা ও উপজেলা পর্যায়ে সকল সরকারি, বেসরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে একযোগে ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৫ জুলাই ২০২৩ তারিখ সকাল ৯:৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল এর সম্মুখে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর হতে বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। সকলেই সর্বোচ্চ উৎসাহ উদ্দীপনা নিয়ে ১০ জুলাই থেকে এই বৃক্ষরোপণ উৎসবের জন্য জেলা প্রশাসনের কাছে গাছের চারা প্রদান করছেন এবং সহযোগিতা করছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান'সহ অন্যান্য কর্মকর্তাগণ। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আগামী ১৫ জুলাই সকলকে নিজ উঠানে ও নিজ নিজ আঙ্গিনায় সুবিধাজনক স্থানে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। সেই সাথে বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণের ছবিটি পাঠিয়ে দেয়ার জন্য উৎসাহিত করা হয়। উক্ত দিন সকলে নিজ নিজ আঙ্গিনা/সুবিধাজনক স্থানে বৃক্ষরোপণের প্রস্তুতি গ্রহণ করে বৃক্ষরোপণ উৎসব সাফল্যমন্ডিত করার জন্য অনুরোধ করা হয়।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied