গাজীপুরের কাপাসিয়ায় কৃষকলীগের সমাবেশ ও বৃক্ষরোপন কর্মসূচী
গাজীপুরের কাপাসিয়ায় তৃণণমূলভাবে কৃষকলীগকে সু-সংগঠিত করতে কৃষক সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষক লীগের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বঙ্গতাজ কন্যা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। প্রধান আলোচক ছিলেন, কৃষকলীগের সভাপতি সমীর চন্দ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, মহিলা বিষয়ক সম্পাদক রুমানা আলী টুসি এমপি, সহসভাপতি এসএম আকবর আলী চৌধুরী, মো. মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজম খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লায়ন মো. আহসান হাবিব।
কাপাসিয়া উপজেলা কৃষক লীগ সভাপতি মো. সুলতান উদ্দিন শেখের সভাপতিত্বে জেলা কৃষকলীগের সভাপতি লিটন দর্জি ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বেপারীর সঞ্চালনায় এ সমাবেশ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে উপজেলার পাকিয়াব এলাকায় কুহু নামের পাখির অরণ্যে প্রায় তিন হাজার ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
সভা চলা কালে হঠাৎ মঞ্চ ভেঙ্গে পড়ে।
এ বিষয়ে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী বলেন, সমাবেশস্থল ছোট থাকায় মঞ্চটিও ছিলো ছোট। তাই ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুন বেশি নেতাকর্মী উঠে পড়ায় মঞ্চটি হালকা ভেঙে পড়ে। তাতে কেউ আহত হয়নি বলে জানান কৃষকলীগ সাধারণ সম্পাদক জাকির।
এ ব্যাপারে উপজেলা কৃষকলীগের সভাপতি সুলতান উদ্দিন শেখ বলেন, মঞ্চের বাঁশগুলোর টেম্পার না থাকায় মঞ্চটি মাঝখানে ভেঙে হেলে পড়ে যায়।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
Link Copied