নিখোঁজ তিন কৃষি শ্রমিকের লাশ উদ্ধার; তদন্ত কমিটি গঠন
লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা নদীতে অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় নৌকা ডুবির ঘটনা ঘটে। সেসময় তিনজন যাত্রী নিখোজ হয়।পরে একে একে ফায়ারসার্ভিস এর ডুবুরি দল দুজনের মরদেহ উদ্ধার এবং নিখোঁজের ৩২ ঘন্টা পর নিখোঁজ থাকা অপর ব্যক্তির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মমিনকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।
সোমবার (১০ জুলাই) দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার সকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- শফিকুল ইসলাম (৫০) ও ফজলুর রহমান (৫৫), আহেদুল ইসলাম (৪০)। তারা তিনজনই দিনমজুর।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘাট ইজারাদারের অবহেলা, ডিঙ্গি নৌকা, অতিরিক্ত যাত্রী ও শিশু মাঝি নৌকাডুবির মূল কারণ। তারা এ ঘটনায় ইজারাদার ও মাঝিকে গ্রেপ্তারের দাবি তুলেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তদন্ত করে ইজারাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা।
সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, রোববার সকালে ১৮ থেকে ২০ জন শ্রমিক একটি ডিঙি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করে। পরে মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকেই সাতরিয়ে পাড়ে উঠলেও তিনজন ডুবে যায়।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, এ ঘটনায় ঘাট ইজারাদারের কোনো অবহেলা আছে কি না তা তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied