ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

স্মার্টফোন হোম ডেলিভারি দিচ্ছে ভিভো


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ১০:৩৮

বর্তমানে চলমান কঠোর লকডাউনে গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সারাদেশে বিনামূল্যে হোম ডেলিভারি দেয়ার ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

দেশের যেকোনো প্রান্ত থেকে এখন যেকোনো সময় ভিভো হটলাইনে কল করলেই ভিভো স্মার্টফোন পৌঁছে যাবে গ্রাহকদের ঘরের দরজায়। এই সার্ভিসকে ভিভো বলছে ‘ডোরস্টেপ ডেলিভারি’ সার্ভিস।

হোম ডেলিভারির এ সময়ে সংক্রমণ রোধ করতে সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছে ভিভো।

হোম ডেলিভারি সেবা পেতে গ্রাহকেরা ভিভো হটলাইন ০৯৬১০৯৯১০৭৯ নাম্বারে কল করতে পারেন। এজন্য গ্রাহককে অতিরিক্ত কোনো ডেলিভারি চার্জও দিতে হবে না।

চলতি বছর দেশের বাজারে আসা ভিভো ভি ও ওয়াই সিরিজের স্মার্টফোনগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে সবচেয়ে লেটেস্ট সিরিজ ভি২১; তুমুলভাবে জনপ্রিয়তা পেয়েছে এর নাইট সেলফি প্রযুক্তির জন্য। এছাড়া, সার্বিকভাবে সেরা পারফরম্যান্সের পাশাপাশি বাজেট স্মার্টফোন হওয়ায় জনপ্রিয়তা পেয়েছে ভিভো’র তারুণ্যনির্ভর ওয়াই সিরিজ। শক্তিশালী ব্যাটারি এবং অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তির সাথে সাথে বাজেট ফোন হওয়ায় ভিভো’র সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন ওয়াই সিরিজ। ভিভো জানায়, চলতি বছর বহুল পরিমাণে বিক্রিত ভিভো স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো ভি২১, ভি২১ই, ওয়াই১২এস, ওয়াই১এস, ওয়াই২০জি এবং ওয়াই৫১।

ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘ভিভো সবসময়ই গ্রাহকদের রুচি, পছন্দ ও প্রয়োজনকে প্রাধান্য দেয়। সে অনুযায়ী স্মার্টফোনের ফিচার ও দামেরও সামঞ্জস্য করার চেষ্টা করে ভিভো। গ্রাহক কেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে গ্রাহকদের সুরক্ষার কথা চিন্তা করেই সারাদেশে ডোরস্টেপ ডেলিভারি সার্ভিসের সূচনা করেছে ভিভো। বাংলাদেশ সরকার ঘোষিত কঠোর লকডাউনকে চলমান রাখার পাশাপাশি, আমাদের সাথে যারা কাজ করেন তাদের অর্থনৈতিক সুরক্ষাও নিশ্চিত করবে এই সেবা।’

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন