ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুল মজিদ জোয়াদার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১১-৭-২০২৩ দুপুর ১১:৪১
মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া আব্দুল মজিদ জোয়ারদার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বহুতল বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন ।
 
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বার্ণালী জোয়ারদার রিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুর সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার মন্ডল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক রহিম সর্দ্দারসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান জানান, ৮৫ লাখ টাকা ব্যয়ে ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ উন্নয়ন’- প্রকল্পের আওতায় এ বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী