ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

রাজস্থলীর থলিপাড়ায় আগুনে ৪টি পাহাড়ি ঘর পুড়ে ছাই


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১১-৭-২০২৩ দুপুর ৩:৭
রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের থলিপাড়া খিয়াং অন্ত র্গত  এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে  আগুনে ৪টি বসত ঘর পুঁড়ে অন্তত ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবী ক্ষতিগ্রস্থদের। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।১০ জুন   সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।আগুনে পুরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা। 
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে  উক্যজাই খিয়াং ঝুমচাষের জন্য দুর পাহাড়ে গেলে ঘরে থাকা ছেলেরা মশামাছি তারানের জন্য আগুনের ধোঁয়া দিলে হটাৎ  আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান আকাশের ধোঁয়া দেখে  ও বাড়ীর লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিন্তু কিছু বুঝে উঠার আগে আগুন মহুর্তের মধ্যে পাশ্ববর্তী উক্যজাই খিয়াং,চিংসামং খিয়াং, পাইপো খিয়াং,কুংসা খিয়ায়ের  ঘরসহ ৪টি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়।  এলাকায় দুর্গম হওয়াতে ফায়ার সার্ভিস টিম  যাওয়া সম্ভব হয়নি।  এর আগে আগুনে ৪টি ঘরে থাকা মূল্যবান মালামাল পুঁড়ে অন্তত ১০লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ গণমাধ্যম কে জানান দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর পাড়াতে , আগুনে ৪ টি ঘর পুরে ছাই হয়েছে, তারা কর্তৃপক্ষ বরাবর ক্ষতিগ্রস্ত পরিবার গুলো সাহায্যের জন্য আবেদন করেছেন। আমি জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করেছি। দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবার কে সহযোগিতা করা হবে বলে জানা যায় ।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ