নোয়াখালীতে সম্পত্তির বিরোধ নিয়ে বসতঘরে হামলা, ভাঙচুর আহত -৪
নোয়াখালীর কবিরহাট পৌরসভায় ২০ শতাংশ জায়গা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ সহিদ উল্যার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সফিক মিয়ার বসত ঘরে হামলা করে ঘরের আসবাসপত্র ভাংচুর করেছে। এসময় হামলায় সফিক মিয়া, মিজানুর রহমান, মনোয়ারা বেগম ও বিয়া ধনি আহত হয়।
হামলার শিকার সফিক মিয়া অভিযোগ করে বলেন, সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দেওয়ার কথা বলে মীমাংসা করার জন্য তাকে সোমবার দুপুরে প্রতিপক্ষ সহিদ উল্যা ডেকে নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে । পরে মিমাংসা না করে সহিদ উল্ল্যার লোকজন সন্ধ্যায় আমার বাড়ি-ঘরে হমলা ও ভাঙচুর করে। এ সময় তাদের বাধা দিলে আহত হয় সফিক উল্ল্যা, মিজানুর রহমান, মনোয়ারা বেগম ও বিয়া ধনি।
হামলা-ভাংচুরের ঘটনা স্বীকার করে সহিদ উল্ল্যা জানান, আগে সফিক মিয়ার লোকজন তার উপর হামলা করেছে পরে তার লোকজন পাল্টা হামলা চালায়।
এ ঘটনায় সফিক মিয়া বাদি হয়ে সহিদ উল্যাকে প্রধান আসামি করে ৭ জনকে অভিযুক্ত করে কবিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন