খুমেকে ২৪ ঘন্টায় ১০ নতুন ডেঙ্গু রোগী
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সুভাষ রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরে খুলনায় সর্বমোট ৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। অনেকেই জ্বর হলেই এ হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরে তাদেরকে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করানোর পর নিশ্চিত হই তারা ডেঙ্গু জ্বরের রোগী কি না।
তিনি আরও জানান, ডেঙ্গু রোগীদের জন্য মেডিসিন বিভাগে ৫টি ইউনিট খোলা হয়েছে। এই ৫ ইউনিটে মোট বেড সংখ্যা আছে ৩৪টি। এর মধ্যে পুরুষ ও মহিলাদের ১৬টি করে বেড এবং শিশুদের রয়েছে ২টি বেড।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত