ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অপছন্দের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হওয়ার কৌশল


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ১০:৫২

যোগাযোগের বিবর্তনের ধারাবাহিকতায় বর্তমানে স্মার্টফোন সবার হাতেই। স্মার্টফোন ব্যবহারে একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ বৈচিত্র এসেছে। মোবাইলের ব্যবহার আগের মত শুধু কল করা বা মেসেজ আদান প্রদানেই সীমাবদ্ধ নেই। অনেকগুলো সফটওয়্যার এখন স্মার্টফোনে ব্যবহৃত হয়। হোয়াটসঅ্যাপ তাদের মধ্যে অন্যতম। পরিবার, বন্ধু, সহকর্মীদের সঙ্গে যুক্ত থাকার এক চমৎকার উপায় হোয়াটসঅ্যাপ গ্রুপ । জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের এই গ্রুপ অনেকেই পছন্দ করেন।

করোনা আবহে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর যুগে হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমেই চলছে কাজকর্ম। কিন্তু এরই পাশাপাশি অনেক সময়ই বিরক্তের কারণ হয়ে ওঠে অবাঞ্ছিত গ্রুপে যুক্ত হয়ে পড়ার অভিজ্ঞতা। অনুমতি না নিয়েই অনেক সময় কোনও না কোনও গ্রুপে যুক্ত করে দেওয়া হয়। যা রীতিমতো বিরক্তিকর। কোনও পরিষেবার প্রোমোশন কিংবা বাজারচলতি জিনিসপত্র, জামাকাপড় বিক্রি করার নানা ফিকিরে এই সব গ্রুপ তৈরি করা হয়।

আপনি চাইলেই গ্রুপটি ‘লিভ’ করে বেরিয়ে আসতে পারেন। কিন্তু সেজন্য ব্যস্ততার মধ্যে সময় বের করা কিংবা পরে ফের আবার কোনও গ্রুপে যুক্ত হয়ে পড়ার আশঙ্কা থেকে মুক্তির উপায় কি নেই? আছে। চাইলেই আপনি এমন ফিল্টারের বন্দোবস্ত করতে পারেন যার ফলে আপনার অনুমতি না নিয়ে কেউ কোনও গ্রুপে আপনাকে যোগ করতে পারবে না।

প্রথমে হোয়াটসঅ্যাপের ডানদিকে কোণে যে তিনটি বিন্দু রয়েছে সেখানে ক্লিক করুন। সেখান থেকে ‘সেটিংস’-এ যান। তারপর ‘অ্যাকাউন্টস’ সিলেক্ট করুন। ‘অ্যাকাউন্টস’-এর ভিতরে রয়েছে ‘প্রাইভেসি’। তার ভিতরেই পাবেন ‘গ্রুপস’।

সাধারণ ভাবেই ‘গ্রুপস’-এর ভিতরে ‘এভরিওয়ান’ সিলেক্ট হয়ে থাকে। অর্থাৎ কেউ চাইলেই আপনার ফোন নম্বর পেলেই যে কোনও গ্রুপে যুক্ত করে দিতে পারবে আপনাকে। আপনি এবার সেটিকে ‘মাই কনট্যাক্ট’ করে দিলে আপনার ফোনে সেভ করে রাখা কনট্যাক্ট তালিকার লোকজনই আপনাকে কোনও গ্রুপে ঢোকাতে পারবে। আর যদি চান, একেবারেই নির্দিষ্ট কিছু লোককেই সেই সুযোগ দিতে তাহলে ‘মাই কনট্যাক্টস এক্সেপ্ট’ অপসনটি আপনার জন্য। সেখানে গিয়ে প্রয়োজনীয় এডিট করে দিলেই ব্যাস। আর কোনও অবাঞ্চিত গ্রুপে আপনাকে কেউ যুক্ত করতে পারবে না।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন