পাইকগাছায় ভারতীয় নপলি দিয়ে পোনা উৎপাদনঃ দুটি হ্যাচারীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
খুলনার পাইকগাছায় চিংড়ি পোনা উৎপাদনকারী দুটি হ্যাচারীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ পোনা ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মা চিংড়ি সহ সাগরে সবধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। সরকারি এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে ভারতীয় নপলি এনে পোনা উৎপাদন করছিল উপজেলার বোয়ালিয়াস্থ বøু-ষ্টার হ্যাচারী ও পৌর সদরের ন্যাশনাল হ্যাচারী। সোমবার বিকালে মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে দুটি হ্যাচারীকে ৬০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় দুটি হ্যাচারীর বিপুল পরিমাণ পোনা ধ্বংস করা হয়। মৎস্য অধিদপ্তরের বিশেষ এ অভিযানে নেতৃত্বদেন মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, বটিয়াঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, পাইকগাছার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, মেরিন ফিশারিজ কর্মকর্তা চ ল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, এসআই তরিকুল ইসলাম ও পেশকার মোঃ ইব্রাহীম।
এমএসএম / এমএসএম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান
আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা
Link Copied