ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নারী ইউএনওকে বশে নিয়ে সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের অভিযোগ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১১-৭-২০২৩ রাত ৯:৪২
সাতকানিয়া উপজেলা কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ইউএনও অফিসের সামনে সীমানা প্রাচীর ভেঙে এ গেইট নির্মাণের পরও উপজেলা প্রশাসন নীরব থাকায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।  
 
অন্যদিকে, এভাবে সরকারি সম্পদ বেহাত হওয়ার পরও সরকারের প্রতিনিধি হিসেবে ইউএনও'র  নীরবতা আদৌ কতটুকু যৌক্তিক, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে সচেতনমহল মনে করছেন। 
 
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলা পরিষদ কমপ্লেক্সের নব নির্মিত ভবনের প্রবেশ পথের মূল গেইটের সীমানা প্রাচীরের বাইরে এলাকার প্রভাবশালীমহলের পাঁচটির অধিক প্লট রয়েছে। ২০০০ সাল থেকে ওই মহল উপজেলা কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে তাদের প্লটে চলাচলের জন্য গেইট নির্মাণ করতে  সাবেক ইউএনওদের বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেও সফল হয়নি। সম্প্রতি ওই মহল উপজেলা প্রশাসনের নাকের ডগায় সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণ করেন।
 
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, উপজেলা কমপ্লেক্সের সীমানা প্রাচীরটি ভেঙে নতুন করে নির্মাণ হয়েছে ১০-১২ ফুট দৈর্ঘ্যের একটি লোহার গেইট। গেইটে ঝুলে আছে একটি নতুন তালা। গেইটের পরে দেখা যায় খালি পড়ে আছে পাঁচটির অধিক প্লট বিশিষ্ট জায়গা। সেখানে কথা হয় একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির সাথে। তারা বলেন, প্লটগুলোতে প্রায় ৮০ শতকের মত জায়গা রয়েছে। যে জায়গার বর্তমান বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা।
 
উপজেলা পরিষদ কমপ্লেক্সে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ও পরিবার নিয়ে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, গেইটটি নির্মিত হওয়ার ফলে উপজেলা কমপ্লেক্সের মধ্যে থাকা দাপ্তরিক নথিপত্র ও আবাসিকভাবে বসবাসরতদের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে।সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আবু তাহের এলএমজি বলেন, উপজেলা কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের জন্য ওই প্রভাবশালীমহল প্রায় ২৩ বছর ধরে অনেক ইউএনওকে ম্যানেজ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। ওই মহলের এক ব্যক্তির সাথে বর্তমান ইউএনও'র রয়েছে গভীর সখ্যতা। এ সুযোগকে কাজে লাগিয়ে সীমানা প্রাচীর ভেঙে নতুন গেইট নির্মাণ করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। 
 
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ- জোহরা বলেন, বিষয়টি আমি দেখলাম। উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের আইনগত কোন ভিত্তি নেই। খোঁজ নিয়ে দেখি কে বা কারা গেইটটি নির্মাণ করেছেন। তবে যাতায়াত বা মুখ বের করার জন্য গেইট নির্মাণ করতে পারে। তবুও বিষয়টি আমি এনালাইসিস করে দেখছি।
 
সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, যারা গেইটটি করেছে জায়গাটি তাদের। এ রকম গেইট উপজেলা পরিষদ কমপ্লেক্সের পূর্ব দিকে আরও রয়েছে। তবে এদিকে আরো অভিযোগ ওঠেছে নামেমাত্র কমিটি করে নিলাম না দিয়েই প্রানী সম্পদ অধিদপ্তর সাতকানিয়ার গাছগুলি পছন্দনীয় ব্যক্তিকে লীজ দেন কেটে ফেলার জন্য।
অথচ!তিনি কোন পত্রিকায় ডিকলারেশন দিয়ে নিলামের আহবান করেননি অপরদিকে  সাতকানিয়া উপজেলার ভেতরে করা শিশু পার্কও ইজারা দিয়েছেন পছন্দনীয় এক ব্যক্তিকে তাও চুপিসারে এবং অফিসের এক কর্মচারীর পিতাকে। সাতকানিয়াজুড়ে  অনিয়ম আর দূর্নীতির পাহাড়সম অভিযোগ নিয়ে বদলী হচ্ছেন সেই নারী ইউএনও ফাতেমা তুজ জোহরা। 

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক