ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ইংল্যান্ড থেকে ফিরলে তামিমের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ১১:৩৬

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করার পর তামিম ইকবাল জানিয়েছিলেন দেড় মাস ছুটিতে থাকার কথা। এ সময় নিজের ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি চিকিৎসা করাতে চেয়েছিলেন। বাঁহাতি এ ব্যাটারের পরিকল্পনা অনুযায়ী বিসিবিও বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিচ্ছে। এ মাসেই ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন তিনি।

মঙ্গলবার চট্টগ্রামে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তামিম দুবাই যাচ্ছে, ওখান থেকে ২৫-২৬ তারিখে (জুলাই) যুক্তরাষ্ট্রে যাবে। লন্ডনে দুটি মেডিকেল সেন্টারে তাঁর সঙ্গে অ্যাপয়নমেন্ট হয়েছে। সেখান থেকে আমাকে আপডেট জানাবে। আমাদের খুব দ্রুতই ২৫ থেকে ২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড হবে। এ জন্যই তাঁকে মেডিকেল ফিটনেস দেখে জানাতে হবে। সবকিছু জানার পর বুঝতে পারব সে যোগ দিতে পারবে কিনা।’ তবে তামিমের প্রত্যাবর্তন অধিনায়ক হিসেবে হবে কিনা, তা পরিষ্কার করেননি জালাল।

তিনি বলেন, ‘আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছে আমি আসি। তার পর এগুলো নিয়ে আলাপ করব।’ বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজাকে মেন্টর করার ব্যাপারেও জানতে চাওয়া হয়েছিল বিসিবির এ পরিচালকের কাছে। তিনি জানান, মাশরাফির ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত