জয়পুরহাটে এমপির মনোনয়ন প্রত্যাশায় মত বিনিময় সভা
জয়পুরহাট সদর উপজেলাধীন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ,সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি, এবং তৃনমুল নেতৃবৃন্দের সাথে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলীর আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফছার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক এস এম সোলায়মান আলী।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো, জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা আকতার চৌধুরী এর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথী, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তাফা, আজিজার রহমান,জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান আসমা বেগম,জয়পুরহাট খবর এর বার্তা সম্পাদক সাংবাদিক মতলুব হোসেন,ইনকিলাবের জেলা প্রতিনিধি খান মশিউর রহমান, মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান, পাঁচবিবি পৌর কাউন্সিলর শামিমা সুলতানা শীতল,ধলাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, আদিবাসী উপদেষ্টা মিজানুর রহমান নান্টু প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলী সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। আমি কোন গ্রুপের রাজনীতি করি না। শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছি। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।দলীয় সভাপতি যাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষে কাজ করব।
সভায় বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিগণ তাদের বক্তব্যে এস এম সোলায়মান আলীকে কর্মীবান্ধব ও জনবান্ধব এবং দূর্যোগে দলের কান্ডারী হিসেবে দলের সভাপতি শেখ হাসিনার নিকট জয়পুরহাট ১ আসনে এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ