ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আধুনিক শিশু পরিবার ব্যবস্থাপনায় কর্মকর্তা-কর্মচারী ও নিবাসীদের করণীয় শীর্ষক সেমিনার


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ২:৩০

১১ জুলাই মঙ্গলবার সরকারি শিশু পরিবার (বালিকা), মাগুরায় আধুনিক শিশু পরিবার ব্যবস্থাপনায় কর্মকর্তা-কর্মচারী ও নিবাসীদের করণীয় শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: আশাদুল ইসলাম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা।

জেলা প্রশাসক এসময় সরকারি শিশু পরিবার (বালিকা), মাগুরার শিশুদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, সরকারি শিশু পরিবার (বালিকা), মাগুরার নিচতলায় অবস্থিত সভাকক্ষ ও ডাইনিং হলে ২২ টি সিলিং ফ্যান প্রদান করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়াও, তিনি সভাকক্ষে একটি পূর্ণাঙ্গ সাউন্ড সিস্টেম সংযোজন করে দেন যা ইতিপূর্বে ছিলনা।

আনন্দ ও গর্বের বিষয় এই যে, সরকারি শিশু পরিবার (বালিকা), মাগুরা এর সদস্য শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মরিয়ম খাতুনের আঁকা ছবি 'শুভ নববর্ষ ১৪৩০' ও 'পবিত্র ঈদুল ফিতর ২০২৩' এ মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে ব্যবহৃত হওয়ায় এই ছবির সম্মানী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে তাকে এককালীন ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করা হয়েছে যার চেক পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সংগ্রহ করা হবে। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার মাধ্যমে অন্য শিশুদেরকেও অনুপ্রাণিত করেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার