ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নদীতে ব্লক নির্মাণের দাবীতে নোয়াখালীতে মানববন্ধন


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ২:৪৮

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবিলী ইউনিয়নের ডিসি চরজিয়া উদ্দিন বাজারে চরবাগ্যা নদীতে ব্লক নির্মাণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

বুধবার (১২ জুলাই) দুপুর ১ টায় চরজুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ডিসি চরজিয়া উদ্দিন বাজারে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়। নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধনে বক্তারা বলেন, ডিসি চর জিয়া উদ্দিন বাজার এবং চর ব্যাগা পাশ দিয়ে বয়ে যাওয়া নদী ভুলূয়া শাখার চর ব্যাগা নদী ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারন মানুষের।  বিগত কয়েক বছরে  অনেকের ঘর বাড়ী বিলিন হয়ে গেছে। এ পর্যন্ত প্রায় ২০০ পরিবারের  ঘরবাড়ী ও চাষের জমি এখন নদী গর্ভে।  অতি বিলম্বে ব্লক নির্মাণ করে নদী ভাঙ্গন ঠেকাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ক্ষতিগ্রস্থ পরিবার গুলো।  মানবন্ধনে শতশত এলাকাবাসী ও শিক্ষার্থীরা অংশ নেয়।

মনববন্ধনে বক্তব্য রাখেন,  বিশিষ্ট সমাজ সেবক ও ভূমিহীন নেতা আবুল কালাম সফি চৌধুরী,  হাশেম, নুরল আমিন, জমির উদ্দিন, আরিফ হোসেন, নিশি আক্তার প্রমূখ।  

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত