ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের জন্য দরখাস্ত


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ৪:১২

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামে আলহাজ¦ নিজামউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের জন্য আবেদন করা হয়েছে। রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ওয়াহিদুজ্জামান মন্ডল, মোঃ মোহন শেখ ও মোঃ জিয়া বিশ^াস অভিযোগ দায়ের করেন। অভিযোগে তারা জানান, আলহাজ¦ নিজামউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের ১৬ জুন তারিখের প্রকাশিত দুরবিসন্ধি মূলক উদ্দেশ্য প্রনোদিত জনবল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রশ্নবিদ্ধ হওয়ায় ইহা বাতিল হওয়া আবশ্যক হইতেছে। নচেৎ ম্যানেজিং কমিটিসহ শিক্ষার্থী ও অভিভাবকগনের মধ্যে বিরুপ প্রভাব ও ক্ষোভের সৃষ্টি হয়ে অনাকাঙ্খিত পরিস্থিতর সৃষ্টি হবে। যার দায়ভার প্রধান শিক্ষকসহ অত্র গোপনীয় নিয়োগ সংশ্লিষ্ট নেপথ্যের কুশিলবদের উপর বর্তাবে। আরোও গত ৩০ জুন তারিখে জানতে পারি যে, কিছু সংখ্যক জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহন করা হচ্ছে এবং এটাই শেষ সময়। উল্লেখ্য যে, অতিগোপনে এবং কৌশলের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদন পত্র নিজেদের আত্মীয় স্বজনের মধ্য হতে স্বজন প্রীতির মাধ্যমে গ্রহন করা হচ্ছে এবং নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। যাহার মাধ্যমে অনিয়ম, দূর্নীতি পরিলক্ষিত হচ্ছে। প্রধান শিক্ষকের প্রতি আমাদের আস্থা ও সরল বিশ^াসের সুবাদে রেজুলেশন বহিতে প্রধান শিক্ষক যে স্বাক্ষর গ্রহন করেছেন তা স্কুলের উন্নয়ন মূলক ছিলনা বরং জনবল নিয়োগ সংক্রান্ত ছিল, তা পরে জানতে পারি। বিশেষ ভাবে উল্লেখ্য যে, পবিত্র ঈদুল আযহার ০৫ (পাঁচ) দিনের সরকারী ছুটি চলমান থাকাবস্থায় আবেদন গ্রহনের মেয়াদ শুক্রবার শেষ হয়। ইহা আবেদনকারীদের জন্য অবিচার এবং হীনস্বার্থ চরিতার্থ ও উদ্দেশ্য প্রনোদিত হওয়া বিদ্যমান। অভিযোগের অনুলিপি রাজবাড়ী -১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান-রাজবাড়ী সদর ও প্রেসক্লাবকে অবহিত করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ আলহাজ¦ কাজী কেরামত আলী উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির স্থগিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুদন সাহা ১২ জুলাই জানান, বিদ্যালয়ের ৩ সদস্যের অভিযোগ পত্র পাওয়া গেছে। বিদ্যালয়ে পরিদর্শনে কাগজপত্র দেখা যায়, উক্ত নিয়োগ সভায় সংশ্লিষ্ট ৩ সদস্যের স্বাক্ষর রয়েছে। বিদ্যালয়েল প্রধান শিক্ষক দেওয়ান আনিসুর রহমান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ভূইয়াকে মোবাইল ফোনে বুধবার দুপুর আড়াইটার দিকে একাধিক বার কল করা হলে তারা রিসিভ করেন নাই। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ