ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, চিকিৎসা ও সচেতনতায় ভাটা


মোস্তফা কাদের, বরগুনা photo মোস্তফা কাদের, বরগুনা
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ৪:২১

বরগুনায় বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। বুধবার বিভিন্ন এলাকা থেকে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন রোগী। বরগুনা পৌরসভা থাকে ৫ জন এবং অন্যান্য ইউনিয়ন থেকে ৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। 

বুধবার (১২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক লোকমান হোসাইন। এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকলেও সচেতনতা সৃষ্টিতে প্রচারণা ও রোগীর চিকিৎসায় তেমন কোনো পৃথক ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ ও আক্ষেপের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে বরগুনা হাসপাতালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সাধারণ রোগীর সঙ্গে রেখে মশারি ছাড়াই চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা। এতে ঝুঁকিতে পড়েছেন অন্য রোগী ও স্বজনরা।বরগুনা পৌর শহরের টাউনহল এলাকার অলিউল্লাহ ইমরান বলেন, বরগুনায় দিনদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও প্রশাসন, স্বাস্থ্য বিভাগ কিংবা পৌরসভার পক্ষ থেকে লার্ভা শনাক্ত ও মশা নিধনে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আক্রান্তদের জন্য হাসপাতালগুলোতে চিকিৎসার ক্ষেত্রে তেমন কোনো পৃথক ব্যবস্থাও নেওয়া হয়নি। সাধারণ ওয়ার্ডগুলোতে মশারী ছাড়াই চলে চিকিৎসা। 

বরগুনা পৌর শহরের চরকলোনী এলাকার ওমর ফারুক বলেন, রাত দিন সবসময়ই বাড়িতে মশারী টানিয়ে বসবাস করতে হচ্ছে। কারন পৌর শহরের বেশিরভাগ ড্রেনেরই ময়লা ও পানি নিষ্কাশন না হওয়ায় মশা বেড়েছে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের তেমন কোন তৎপরতাও লক্ষ্য করছি না। 

বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ বলেন, ইতোমধ্যে ডেঙ্গুর বিষয়টি আমলে নিয়ে জনসচেতনতা সৃষ্টিতে বরগুনা পৌরসভা থেকে মাইকিংসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক লোকমান হোসাইন বলেন, ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৭৮ জন রোগী বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই হাসপাতালের কোন ডেঙ্গু রোগী মারা যায়নি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ